ESP32 তে টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর নিয়ে কাজ করা

ESP32 তে টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর নিয়ে কাজ করতে চাইলে আমরা DHT11 সেন্সর ব্যবহার করতে পারি। এটি খুবি সস্তা একটা সেন্সর, যার সাহায্যে একই সাথে টেম্পারেচার এবং হিউমিডিটি ডেটা রিড করতে পারি। তার জন্য আমরা এভাবে ওয়ারিং করে নিতে পারি। আর এর জন্য মিনিমাল কোড হচ্ছেঃ আমাদের কাছে কোন ডিসপ্লে থাকলে এই ডেটা ডিসপ্লেতে দেখাতে … Read more

ESP32 এর সাথে SSD1306 ডিসপ্লে কানেক্ট করা

ESP32 মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট করার জন্য একাধিক ডিসপ্লে পাওয়া যায়। SSD1306 অর্ডার করেছি আমি। এটা 0.96″ OLED ডিসপ্লে। দুইটা তার লাগে এটাতে কোন কিছু ডিসপ্লে করাতে। ওয়ারিং হবে এমনঃ ডিসপ্লেতে কিছু দেখানোর জন্য মিনিমাল কোড হচ্ছেঃ এরপর প্রয়োজন অনুযায়ী কোড পরিবর্তন করে ডিসপ্লেতে কোন কিছু দেখানো যাবে।

ESP32-তে LED, Resistor ব্যবহার

যে কোন LED সরাসরি কানেক্ট না করে এর সাথে রেজিস্টর ব্যবহার করতে হয়। রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কমানো বা বিদ্যুৎ প্রবাহে বাঁধা সৃষ্টি করা। LED কানেক্ট করার জন্য Resistor কেন প্রয়োজন? একটি LED হলো diode। এটি নিজে থেকে বিদ্যুৎ প্রবাহ কন্ট্রোল করতে পারে না। এর মধ্যে যতটুকু বিদ্যুৎ দেওয়া হয়, ততটুকুই প্রবাহিত হয়। এ … Read more

ESP32 + PlatformIO: প্রথম Hello World প্রজেক্ট

ESP32 কী এবং কেন? ESP32 হলো একটি ছোট ও কম দামী মাইক্রোকন্ট্রোলার, যার মধ্যে Wi-Fi ও Bluetooth বিল্ট-ইন থাকে। এটি বিভিন্ন সেন্সর, LED, মোটর, ডিসপ্লে ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন প্রোটোটাইপ অথবা হবি প্রজেক্ট সহজে তৈরি করা যায় ESP32 ব্যবহার করে। কেন ESP32 ব্যবহার করব?কম দামে Wi-Fi ও Bluetooth পাওয়া যায়, পাশাপাশি এটি দ্রুত কাজ … Read more

AI ব্যবহার করে কোড লেখা

বর্তমানে কেউ যদি AI কে তার নিজ নিজ ফিল্ডে কাজে না লাগায়, সে পিছিয়ে পড়বে। সবাই এখন কম বেশি AI ব্যবহার করছে। আমি আমার ফিল্ড, ডেভেলপমেন্টে কিভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই লিখছি। এর আগে দুইটা লেখা লিখেছিঃ Trae ব্যবহার করার প্রধান কারণ ছিল Claude। এখন ভিজ্যুয়াল স্টুডিও এর জন্য ক্লডের নিজস্ব এক্সটেনশন রয়েছে। যদিও … Read more

AI এজেন্টের এর সাহায্যে যেভাবে প্রজেক্ট ডেভেলপ করা যায়

গত এক বছর আগেও AI অনেক পিছিয়ে ছিল। আজ AI অন্য লেভেলে চলে এসেছে। সামনের এক বছরে হয়তো আরো অনেক উন্নতি করবে। এগুলো দেখে একটা কিছু সহজেই প্রিডিক্ট করা যায়। আর তা হচ্ছে সামনে আমাদের আর কোড লিখতে হবে না। আমরা শুধু মাত্র কেমন প্রজেক্ট চাই, তা ঠিক মত লিখব বা বলে দিব। AI সুন্দর … Read more

নিজ ওয়েব সাইটের জন্য সেলফ হোস্টেড চ্যাটবট তৈরি

চ্যাটজিপিটি, ডিপসীক বা জেমিনির মত জেনারেটিভ এআই বলা যায় সব বিষয়ে পণ্ডিত। কাস্টোমার সাপোর্ট বা নিজ ওয়েব সাইট, মেসেঞ্জার বা অ্যাপের জন্য এগুলো ব্যবহার করা যায়। তবে মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। এখন থেকে ১০/১২ বছর আগে চ্যাটবট নিয়ে প্রচুর হাইপ ছিল। এখন যেমন এআই হাইপ, তেমন আরকি। সবাই চ্যাটবট তৈরি করত। সব কিছুতে চ্যাটবট ইন্ট্রিগ্রেশন মাস্ট। … Read more

ডার্ট প্রোগ্রামিং কুইক স্টার্ট

ক্রস প্লাটফর্ম অ্যাপলিকেশন তৈরির জন্য জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্লাটার। ফ্লাটার ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি ফ্রেমওয়ার্ক। যারা মোটামুটি প্রোগ্রামিং এর সাথে পরিচিত, তাদের জন্য এই আর্টিকেল। এখানে ডার্ট প্রোগ্রামিং এর বেসিক কনসেফট গুলো নিয়ে লেখার চেষ্টা করব। যেন ফ্লাটার অ্যাপ তৈরি করা সহজ হয়। ডার্ট প্রোগ্রাম কম্পিউটারে রান করতে চাইলে ডার্ট SDK ইন্সটল করে নিতে … Read more

ফ্লাটার লিস্ট ভিউ

স্ক্রলেবল আইটেম দেখানোর জন্য লিস্টভিউ ব্যবহার করা হয়। এখানে ব্যাসিক লিস্টভিউ এর ব্যবহার দেখানো হয়েছেঃ এখানে লিস্ট ভিউ এর ভেতর আমরা তিনটা টেক্সট উইজেট যোগ করেছি। এখানে যে কোন উইজেট আমরা ব্যবহার করতে পারব। ListView.builder ডাইন্যামিক্যালি লিস্টভিউ তৈরি করার জন্য রয়েছে ListView.builder। এখানে একটা উদাহরণ দেখিঃ এখানে প্রথমে items নামে একটা ডামি লিস্ট তৈরি করে … Read more

ভিজ্যুয়াল স্টুডিও কোডে সি / সি++ কোড রান করা

সি অথবা সি++ কোড লেখা এবং রান করার জন্য আমরা সাধারণত কোডব্লক ব্যবহার করতাম। কিন্তু কোড ব্লক IDE অনেক বছর ধরেই আপডেট করা হয়নি। বিকল্প হিসেবে অন্য কোন IDE ব্যবহার করতে পারি। আবার কম্পিউটারে সি কম্পাইলার ইন্সটল করে ভিজ্যুয়াল স্টুডিও কোডেও সি এবং সি++ কোড লেখা এবং রান করতে পারি। সাধারণত ম্যাকে এবং লিনাক্সে gcc … Read more